এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার শৌলডুবি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার টেংরাখোলা গ্রামের সোহাগ সরদারের ছেলে রিজু সরদার (২৫), মৃত মোক্তার সরদারের ছেলে মো. সোহাগ সরদার (৪২) এবং ফরিদপুর জেলার সালথা থানার চান্দখোলা গ্রামের স্বাধীন মোল্যার ছেলে রবিউল মোল্যা (৩৯)।
এ বিষয়ে সদরপুর থানার ওসি মো. আ. মোতালেব বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।’
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।