এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. এম আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। সংস্থাটির পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন উপস্থাপন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ড. এম আবদুস সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তাধীন। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের বিষয়টিও তদন্তাধীন রয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, তার নামে অবৈধ উপার্জনের মাধ্যমে কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট ক্রয়ের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি, তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এর ফলে অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
এই প্রেক্ষাপটে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
ফেব্রু ১৪, ২০২৫
ফেব্রু ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।