এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলায় সজনে গাছ থেকে পড়ে আনোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
নিহতের শ্যালক আজাদ হোসেন জানান, সকাল আনুমানিক ৮টার দিকে আনোয়ার হোসেন নিজ বাড়ির আঙিনায় সজনে গাছ থেকে ডাটা পাড়ছিলেন। এ সময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, "আমরা ঘটনাটি শুনেছি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।