এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠক মেলা কিশোরগঞ্জ শাখা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের রংপুর বিভাগীয় সদস্য ও পাঠক মেলার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি শাকিল ইসলাম, দৈনিক যুগের আলো পত্রিকার খাদেমুল মোরসালীন শাকীর, আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি মিজানুর রহমান, কালবেলা-র ইয়ামিন কবির স্বপন, খোলা চোখ-এর জয়ন্ত রায়, আজকালের খবর-এর কাওছার হামিদ, আলোকিত সকাল-এর আদর আলীসহ পাঠক মেলার সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ করতেই এই ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
বিনোদন | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।