এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুরে বহুদিন ধরে পলাতক থাকা ১৮টি মাদক মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামির নাম মুরসালিন রাব্বী ওরফে বাবু। তিনি তারাউজিয়াল গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র। পুলিশ জানায়, বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ছদ্মবেশে মাঠে অবস্থান নেয় এবং তাকে সনাক্ত করে আটক করে। পরে তার দেহ তল্লাশির সময় মানিব্যাগে লুকিয়ে রাখা ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, বাবুর বিরুদ্ধে মোট ১৮টি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
জানু ১১, ২০২৬
জুলাই ৫, ২০২৪
সেপ্টেম্বর ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।