এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের প্রেস সচিব শফিকুল আলম মাগুরা জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।তিনি গত ১০ অক্টোবর বিকালে মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে জামরুলতলা পূজামন্ডপ,শহরের নতুন বাজার পূজামন্ডপ ও ছানার বটতলা পূজামন্ডপসহ শহরের অন্যান্য পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ওই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোঃ শফিকুল আলম মহোদয় কে মাগুরা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু সাঈদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।