এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার (২০ মে) ইসলামিক ফাউন্ডেশন ভবন মিলনায়তনে জেলা মডেল আদর্শ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারীর সভাপতিত্বে কর্মসূচিতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতগণ অংশগ্রহণ করেন।
ধর্মীয় নেতৃবৃন্দ নিরাপদ খাদ্য সম্পর্কে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় অনুশাসনের আলোকে জনগণকে সচেতন করা সম্ভব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। ধর্মীয় নেতা হিসেবে ইমাম ও পুরোহিতগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা সমাজে জনমত গঠনে বিশাল প্রভাব রাখতে পারেন।”
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নভেম্বর ২০, ২০২৫
মে ১৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।