এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় "ভাঙ্গা উপজেলা আইনজীবী সমিতির" ( ২০২৪- ২০২৫) মেয়াদের নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার উপজেলা আইনজীবী সমিতি ভবন কার্যালয়ে সদস্য ও আগত অতিথি ও দর্শনার্থীদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় এডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান মিঞা নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট হাবিবুর রহমান সর্বোচ্চ ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট আবদুল আলিম বেপারি এবং যুগ্ন সাধারন সম্পাদক পদে এডভোকেট আবদুল হান্নান মিলন নির্বাচিত হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ২০ জন হলেও একজন অনুপস্থিত থাকায় ১৯ জন ভোট প্রদান করেন । এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মোঃ মাসুদ মুন্সী এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মোঃ কামরান হোসেন ও এডভোকেট কাজী রাকিবুল ইসলাম।
নির্বাচিত নেতৃবৃন্দ ও আইনজীবী সদস্যরা আইনপেশার উন্নয়ন, সদস্যদের আইনপেশার নানা অসংগতি তুলে ধরে সকল প্রকার সহযোগিতার অঙ্গীকার ব্যাক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।