এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার ভাংগা থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা উদ্ধারসহ আটক ৩ জন। এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফরিদপুর জেলার ভাংগা থানাধীন বগাইল টোল প্লাজায় ভাংগা মুখী টোল প্লাজা এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ ৩ জন আসামী
কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সায়েদাবাদ হইতে ছেড়ে আসা ফরিদপুর গামী গোল্ডেন লাইন এসি বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব- ১৫-৫৮১০ তে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকসহ ফরিদপুরের উদ্দেশ্যে আসছিল।
এরপর গতকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি রাত অনুমান ৮ ,১০ মিনিটের সময় অফিসার ইনচার্জ ভাংগা থানা এর নেতৃত্বে ভাংগা থানা পুলিশের একটি চৌকস টিম ভাংগা থানাধীন বগাইল টোল প্লাজায় ভাংগা মুখী টোল প্লাজা এলাকায় উক্ত গোল্ডেন লাইন এসি বাসে অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীদেরকে ০৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীদের দখল হইতে ৫ টি প্যাকেটে সর্বমোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত আসামীরা হচ্ছেন
১। রমজান মুন্সী ওরফে রমজান মশালচী (২২), পিতা- হারুন মুন্সী ২। জুলহাস মুন্সী (২০), পিতা- মিরাজ মুন্সী, উভয় সাং- ডাংগী নগরকান্দা ৩। সোহেল শেখ (২৮), পিতা- শামছেল শেখ, সাং-ডাংগী বাঙ্গাল কান্দা, সর্ব থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর।উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভাংগা থানার মামলা নম্বরঃ- ৩২/৩২ তারিখ:- ২৯/০১/১৫, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১৯(ক) রুজু করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।