এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া ৫ হাজার টাকা পাওনা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ থেকে ১২ টি বাড়িঘর ও দোকানপাট ভাংচুর ও আগুনে ভষ্মীভূত করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়ারা গ্রামের মেম্বার (ইউপি সদস্য) বাবুল মিয়ার ছেলের কাছে ৫ হাজার টাকা দেয়। তবে বাবুল মিয়ার ছেলের নিজস্ব কোন গাড়ি না থাকায় সে গাড়ি চালানো শিখাতে বিলম্ব করছিল। সম্প্রতি বাচ্চু সরদারের ছেলে তার পাওনা টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বিতন্ডা হয়। বিষয়টি মীমাংসায় শনিবার বিকেলে একটি সালিশ হয়। তবে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাবুল মিয়া ও বাচ্চু সরদারের পক্ষের অন্তত ১০ থেকে ১২ টি ঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়। এ সময় লুটপাট করা হয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মালামাল। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়। তারা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র বনিক বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুলাই ১৬, ২০২৪
জানু ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।