এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে ওয়েসিস বেকারী এন্ড পেস্ট্রি শপের উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান মীরদাহ পিকুল। বোয়ালমারী মেইন রোডস্থ কৃষি ব্যাংকের সামনে বেকারিটির বোয়ালমারী শাখা অবস্থিত।
শাখাটির উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বোয়ালমারী শাখার কর্ণধার দৈনিক মানবজমিন পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি সাংবাদিক এরশাদ সাগর বলেন, সুলভ মূল্যে ভালো মানের পাউরুটি, কেক, পেস্ট্রি ইত্যাদি উপজেলার সর্বস্তরের জনগণকে উপহারের দেওয়ার নিশ্চয়তায় ওয়েসিস বেকারীর বোয়ালমারী শাখাটি চালু করেছি। আশা করছি ভোক্তাসাধারণ মানসম্মত পণ্য পাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।