এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ড. শওকাত আলী আরও জানান, ছাত্রসংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন আয়োজন করা হবে না।
এই বহিষ্কারের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী আন্দোলন এবং আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।