এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজায় ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর জেলা শাখা।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে জনতা ব্যাংক মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সভাপতি শাইখুল হাদিস মাওলানা হেলাল উদ্দিন।
সমাবেশে বক্তব্য দেন হেফাজতের জেলা সাধারণ সম্পাদক ও খাবাসপুর শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি কামরুজ্জামান, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, হেফাজতের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, ইমাম কল্যাণ পরিষদের জেলা সভাপতি মাওলানা মনসুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল ও ইয়াহুদিদের সব পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি।”
তারা আরও বলেন, “বাংলাদেশের যুবসমাজ জিহাদের জন্য প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনের পাশে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও লড়তে প্রস্তুত আমরা। জাতিসংঘকে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।”
ভারতে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখলের পাঁয়তারা প্রসঙ্গে বক্তারা বলেন, “হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী মুসলিমদের ধর্মীয় ও ঐতিহাসিক সম্পদ দখলের চক্রান্তে লিপ্ত। এর প্রতিবাদে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে।”
বক্তারা আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে একটি তহবিল গঠন করে ফিলিস্তিনের জনগণের সহায়তায় তা পাঠানো উচিত।” একইসঙ্গে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেন।
মার্চ ১৪, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৫
আগস্ট ২৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।