এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এছাড়া ফরিদপুর জেলা আ.লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে মামলায় আসামি করা হয়।
শনিবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।
পুলিশ সুপার বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আ.লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
ফেব্রু ২২, ২০২৬
ডিসেম্বর ২০, ২০২৫
ফেব্রু ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।