এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ও সাবেক সভাপতি মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লার ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শামসুদ্দিন মোল্লার ছেলে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য জুবায়ের জাকির, কে এম কামরুজ্জামান কাফি, শামসুদ্দিন মোল্লার নাতনি লায়লা খন্দকার, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন ।
অনুষ্ঠানের মরহুম শামসুদ্দিন মোল্লার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, তিনি শুধু একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না একজন ভালো মানুষ ছিলেন। তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন।
অনুষ্ঠানের আগে তার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। এ সময় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ৩০, ২০২৪
নভেম্বর ১৫, ২০২৪
সেপ্টেম্বর ২০, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।