এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে ইসকন চৌমুহনী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ উৎসব ঘিরে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে রথযাত্রাটি ইসকন মন্দির থেকে চৌমুহনী বাজারের প্রধান সড়ক পদক্ষিণ করে চৌরাস্তা হয়ে শেষ হয় ব্যাংক রোডের শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউ’র মন্দির প্রাঙ্গণে। এ সময় বর্ণিল সাজে সজ্জিত রথ ও ভক্তদের গীত, বাদ্যযন্ত্র, ধূপ-ধুনো আর ধর্মীয় আবহে মুখর ছিল পুরো এলাকা।
উৎসবটি নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম ইমরান, র্যাব-১১ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির ও কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সালসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
রথযাত্রার ৯ দিন পর আগামী ৫ জুলাই একই পথে ইসকন মন্দিরে রথ ফিরে আসবে। এই পুনরায় রথ ফেরত আনার আয়োজনকে ‘উল্টো রথযাত্রা’ বলা হয়ে থাকে।
প্রাচীন ঐতিহ্যে পরিপূর্ণ এই উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং সকল সম্প্রদায়ের অংশগ্রহণে এক শান্তিপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
এপ্রিল ১৭, ২০২৫
ফেব্রু ১, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।