এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) শ্রীনগর উপজেলার হাড়িয়ামুন্সিয়া গ্রামে স্থানীয় সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ ফরহাদ হোসেন।
কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা সময়োপযোগী এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার এক সুস্পষ্ট দিকনির্দেশনা। তাঁরা আরও বলেন, আইনের শাসন, সুশাসন এবং অবাধ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি হয়ে উঠেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মজিবুর দেওয়ান, ছাত্রদলের সভাপতি মোঃ হাশেম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, সহ-সভাপতি রাজিব খান, শ্রীনগর থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ হাসিবুর হোসেন, সিরাজদিখান থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ মোল্লা, কুকুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং ছাত্রদলের সভাপতি আশিক।
আলোচনা সভা শেষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জনআন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল থেকেই সংগঠনকে সুসংগঠিত করতে হবে।
ডিসেম্বর ২৮, ২০২৫
এপ্রিল ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২০ জুলাই, ২০২৬
বরিশাল | ২০ জুলাই, ২০২৬
বরিশাল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।