এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে স্বামী ও সন্তান ফেলে প্রেমের টানে প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন মোসা. মরিয়ম আক্তার (২১) নামের এক নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি এলাকায় স্বামীর বাসা থেকে স্বর্ণ ও নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে উধাও হন গৃহবধূ ও ওই প্রেমিক রায়হান হাওলাদার (৩০)।
ওই নারীর পরকীয়ার বিষয়টি জানতে পারে স্বামী সুমন খান। কিছুদিন আগে স্বামী সুমন পরকীয়া প্রেমিক রায়হান সহ স্ত্রী মরিয়মকে হাতেনাতে ধরা পারেন। স্থানীয়দের মাধ্যমে মিটমাট করে নেন স্বামী। পরে গত ১৭ জানুয়ারী প্রেমিকের হাত ধরে উধাও হলে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি নাজিরপুর থানায় অবহিত করেন।
থানার অভিযোগ সুত্রে জানাযায়, ৬/৭ বছরের পূর্বে ইসলামিক শরীয়ত মোতাবেক উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. সুমন খানের সঙ্গে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলীখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের ইকবাল হোসন বিশ্বাসের মেয়ে মোসা. মরিয়ম আক্তার সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। সুমন চাকরির সুবাদে ঢাকায় থাকার কারনে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মো. আলমগীর হাওলাদারের পুত্র মো. রায়হান হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জানাননি হলে স্থানীয়রা মিমাংশা করে দেন। সুমন তার মেয়ের দিকে তাকিয়ে সব কিছু মেনে নেন। গত (১৭ জানুয়ারী) সন্ধ্যায় স্বামী ও তার পরিবারের আগোচরে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও হয়ে যান। স্ত্রীর খোঁজে শশুর বাড়িতে গেলে তারা অকথ্যা ভাষায় গালাগালির করে তারিয়ে দেয়।
স্থানীয়রা জানান, প্রেমিক রায়হান হাওলাদারের সঙ্গে প্রেমিকা মরিয়মের চাচি ভাতিজার সম্পর্ক। ওই নারীর বাবা ইকবাল হোসেন বিশ্বাসনের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায় নাই। বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার এ এসআই আব্দুল মজিদ জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আগস্ট ২৮, ২০২৫
জানু ৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।