এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলা চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামের মোচেন মোল্লার ছেলে রোকন মোল্লার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী রেহেনা বেগম যৌতুক মামলা দায়ের করে। রোকন এই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন।
সোমবার (০১ এপ্রিল) রোকন তার মায়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসে। পরে দুপুরে জানাজা শেষে পুলিশ তাকে আটক করে। আটকের ঘটনায় আসামির স্বজনরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায় ও রোকনকে ছিনিয়ে নেয়। এঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রোকনকে ধরতে গেলে আসামির স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে রোকনকে ছিনিয়ে নেয়। পরে হামলায় অভিযুক্ত চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।