এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৪০ বছর। শনিবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। রিজিনা উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীন শাহার মেয়ে।
এর আগে গত ২৭ আগষ্ট সন্ধায় মারপিটে আহত হন রিজিনা। খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী শিউলি বিবি জানান,বাড়ীর অদুরে রিজিনার নিজস্ব জায়গার সাথে সরকারের খাস জলাশয় রয়েছে। এবারই রিজিনা তার জায়গাতে মাটি ভরাট করেছে। গ্রামের দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী রওশনারা বিবি গত ২৭আগষ্ট সন্ধায় জলাশয় থেকে কচুরিপানা কাটতে যায়। এসময় নতুন মাটি ভরাট করা সংলগ্ন স্থান থেকে কচুরিপানা কাটলে বৃষ্টিতে মাটি ধ্বসে যেতে পারে এমন আশংকায় একটু দুরে থেকে কাটতে বলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ বাধে। একপর্যায়ে রওশনারা তার স্বামী দেলোয়ার হোসেন দেলুসহ পরিবারের লোকজন এসে রিজিনাকে বেদম মারপিট করে। এতে রিজিনা গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরের দিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বাড়ীতে আসে। এরপর আবার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন রিজিনা। এর পর অর্থ অভাবে চিকিসা করাতে না পারায় বৃহস্পতিবার বাড়ীতে নিয়ে আসে এবং শনিবার সকাল ৮টার দিকে মারা যায় রিজিনা।
এঘটনার খবর পেয়ে থানা পুলিশ শনিবার দুপুরে রিজিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ জানান,এঘটনায় রিজিনার চাচাতো বোন শিউলি বাদী হয়ে এজাহারনামীয় সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
মার্চ ১৪, ২০২৪
এপ্রিল ১২, ২০২৫
নভেম্বর ১৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।