এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনির পর আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় ধারালো অস্ত্র।
ধামরাই থানা পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের অপর ছয় সহযোগীসহ অজ্ঞাত আরও ৮-১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিলন (৩৪), মো. ইমন হোসেন (২৫), মো. মেহেদী হাসান (২৭), মো. চঞ্চল মিয়া (২৬), মো. জাকির হোসেন (২৬), সেলিম মিয়া (২৪), মান্নান বেপারী (২২) ও সাইদুর রহমান তারেক (৩৫)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে গণধোলাই দেয়ার পর পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার (২২ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের হয়েছে। পুলিশ পালিয়ে যাওয়া অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।
এপ্রিল ১৮, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।