এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“দেশের ভেতরে যারা ষড়যন্ত্র করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে”—এমন আহ্বান জানিয়ে সাবেক এমপি ও ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) জনপ্রিয় নেতা ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেছেন, ‘আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে ইনশাআল্লাহ জয়ী হবো।’
শনিবার (২৬ জুলাই) ঢাকা জেলার আশুলিয়ার চিত্রশাইলে মরহুম আলহাজ্ব মুনসুর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. বাবু আরও বলেন, “মরহুম আলহাজ্ব মুনসুর আলী ছিলেন একজন সরল ও সহজ জীবনযাপনে অভ্যস্ত মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াতেন। এমন একজন মানুষকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
বিএনপির রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যারা বিএনপির রাজনীতি করি, তারা গত ১৫ বছর একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। গণতান্ত্রিক ও সুশৃঙ্খল রাষ্ট্র গঠনে আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আমরা নির্বাচনে বিশ্বাস করি। তাই সরকারের প্রতি আহ্বান—অতিদ্রুত নির্বাচন দিয়ে জনগণের মনের বাসনা পূরণ করুন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈনউদ্দীন বিপ্লব। আরও উপস্থিত ছিলেন মোসাঃ ইসরাত জাহান মিনি, আলহাজ্ব আব্দুল হাই আল-হাদী, মোঃ দেলোয়ার হোসেন সরকার, মোঃ মনির হোসেন মোল্লা, হাজী আবুল কাসেম, জাহিদুর রহমান নবী দেওয়ান, তাইজুল ইসলাম, জাহাঙ্গীর আলম মন্ডল, আপেল মাহমুদ, হান্নান ভূঁইয়া, জাহিদ হাসান বিকাশ, হাজী এম এ কালাম মাদবর, আবুল হোসেন মুন্সী, রিনা আক্তার, অধ্যক্ষ খন্দকার মোজাফ্ফার হোসেন, আব্দুর রশিদ পাটোয়ারী, ইমান উদ্দিন, মোঃ নাজিউর রহমান, মাহবুবুর রহমান রনি প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এবং মরহুম মুনসুর আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অক্টোবর ২৬, ২০২৫
জুন ২১, ২০২৬
জানু ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ৩ জুলাই, ২০২৬
নওগাঁ | ৩ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩ জুলাই, ২০২৬
বান্দরবান | ৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।