এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এর অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনূল-অরা তীন সোফিয়া বলেন, "২০০৭ সাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন নিরবচ্ছিন্নভাবে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে। তবে হঠাৎ করে সরকারি সিদ্ধান্তে এই সেবাকে স্বাধীন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা নতুন কাঠামো তৈরির মাধ্যমে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি সেবার মানও নিম্নমুখী করবে। তাই সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা।"
তিনি আরও বলেন, "দাবি আদায়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।