এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কের আনোয়ারা প্রান্তে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ একই পরিবারের চার জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টার দিকে টানেল সড়কের বৈরাগ গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিএনজিচালক খোরশেদ আলম, মোহাম্মদ জামাল, রায়হান, শরীফ, ইয়াসমিন আকতার, মোহাম্মদ রায়হান। তারা সবাই আনোয়ারার বৈরাগ ইউনিয়নের খাঁন বাড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চট্র-মেট্রো (চ ৫১-১৪৪১) সিরিয়ালের নোহা মাইক্রোবাস গাড়িটি টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার বৈরাগ গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিও অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশাসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গাড়ি দুটি উদ্ধার করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, টানেল সড়কে দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গাড়ী দুইটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।