এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৬০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে মাদক বহনে আটক করা হয়েছে দুইটি মোটরসাইকেল। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত আনুমানিক ০৩:২০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ১৬০ (একশত ষাট) বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ আঃ সামাদ (৩০), পিতা-মোঃ বাজুহার মন্ডল ও ২। মোঃ রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২), পিতা-মোঃ খবির উদ্দিন, উভয় সাং-শংকরদিয়া, থানা-ইসলামী বিশ্ব বিদ্যালয় জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।