এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা হয়।
বিজয় র্যালি ও ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রদীপ্ত রায় দীপন, সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও অসহায় পরিবারে বিশেষ খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুন ৫, ২০২৫
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।