এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ করেই আকাশ থেকে বিরল আকৃতির শীলা ও হালকা বৃষ্টিপাত হয়। এই অপ্রত্যাশিত প্রাকৃতিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে সাহেবগঞ্জ, পাঁচুপুর ও আহসানগঞ্জ এলাকায় এই শিলাবৃষ্টি পরিলক্ষিত হয়। ছোট ছোট বরফখণ্ডের (শীলা) সঙ্গে হালকা বৃষ্টির সংমিশ্রণে সৃষ্টি হয় এক ব্যতিক্রমী আবহ। টিনের ছাদে শীলার আঘাতের তীব্র শব্দে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এই শিলাবৃষ্টিতে তাদের ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের সময় বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্প জমে তীব্র গরমে তা বরফে পরিণত হয়ে ভারী হয়ে নিচে পড়ে—এটাই শিলাবৃষ্টির মূল কারণ।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আত্রাইসহ পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে শীলা আবার হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায়নি।
এদিকে, স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।
অক্টোবর ২, ২০২৫
আগস্ট ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।