এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর জেলার কয়েকটি ইটভাটায় অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে ইট তৈরির অভিযোগে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী এবং পুলিশ অংশগ্রহণ করে। অভিযানে কে কে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুরের বেশ কয়েকটি ইটভাটা নদী ও আশপাশের জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল, যার ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছিল।
অভিযুক্ত ইটভাটাগুলো সরকারি স্লুইস গেটের সংলগ্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করছিল, যা স্থাপনাটির নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ছিল। তদন্তে জানা যায়, তাদের মাটি উত্তোলনের জন্য কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স ছিল না।
পরিবেশ ও সরকারি স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্ট বসিয়ে খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ফেব্রু ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।