গোপালগঞ্জের এসপিকে ফেনীতে বদলি

অনলাইন ডেস্কঃ
১৫ নভেম্বর, ২০২৬ ৯:১৫ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জের এসপিকে ফেনীতে বদলি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যেই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে এবং গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদার।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন। 

এর আগে রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেদন অনুযায়ী, মিছিল চলাকালে তাদের অনেকের মাথায় হেলমেট এবং হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় তারা নানা স্লোগান দেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদার করতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।