এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ডিলার লিয়াকত আলী সরদার টিটোর ডিলারশিপ বাতিল ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ফরিদপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনজুরুল আলম ফরিদ এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আইয়ুব মুন্সী উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরকান্দা প্রেসক্লাব ও নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
সাংবাদিকদের অভিযোগ, গত ১০ নভেম্বর উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া ও নজরুল শেখ। সে সময় ডিলার লিয়াকত আলী সরদার টিটোর পক্ষ থেকে তাঁদের লাঞ্ছিত করা হয় এবং তাঁরা হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। খাদ্যবান্ধব কর্মসূচির মতো একটি জনকল্যাণমূলক কার্যক্রমে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের হয়রানি ও হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা অবিলম্বে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান। পাশাপাশি অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।