এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে প্রান্তিক কৃষকদের কল্যাণে কৃষক কার্ড বিতরণ ও কৃষি সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে চরভদ্রাসন উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি সম্প্রচারের (লাইভ স্ট্রিমিং) মাধ্যমে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি এ কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে চরভদ্রাসন উপজেলার ৩ নম্বর চরভদ্রাসন ইউনিয়নের বিএস ডাংগী ব্লকের মোট ৮৪৮ জন কৃষক পর্যায়ক্রমে স্মার্ট কৃষক কার্ড পাবেন। উদ্বোধনী দিনে প্রথম ধাপে ৬০২ জন ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে এককালীন ২ হাজার ৫০০ টাকা করে মোট ১৫ লাখ ৫ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারের কৃষক কার্ড কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের কাছে সহজে উন্নত কৃষিসেবা, কৃষি উপকরণ সহায়তা, সরকারি ভর্তুকি, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় আধুনিক কৃষিপ্রশিক্ষণ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকেরা।
আগস্ট ১৬, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।