এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেপালে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দেশটিতে অবস্থানরত ও ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।
রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকা প্রয়োজন। বিশেষ করে পিসাং, চামে, মানাং ও এর আশপাশের পাহাড়ি পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সেখানে ভারী বৃষ্টি ও তুষারপাতের ফলে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
দূতাবাস জানায়, বিরূপ আবহাওয়ার কারণে নেপাল কর্তৃপক্ষ মানাং অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেকিং সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং অন্যতম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা মেনে চলতে হবে। এছাড়া গান্দাকি প্রদেশের মুস্তাং, জমসমসহ অন্যান্য পার্বত্য সড়কগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ফলে অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলে ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা থাকলে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে যারা এসব দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছেন, তাদের নদীর তীরবর্তী স্থান ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ অঞ্চল এড়িয়ে অবিলম্বে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়ার সার্বিক পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নেপাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে আরও হালনাগাদ তথ্য জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেপ্টেম্বর ৯, ২০২৬
ডিসেম্বর ১৬, ২০২৪
মে ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আফ্রিকা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।