এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পোরশায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কালাইবাড়ী গ্রামের মো. শাকিল (২০) ও মোছা. বেবী খাতুন (৩৩)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে বসতঘরের খাটের নিচে মাটির গর্তে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৮৭ পাতা (প্রতি পাতায় ১০টি করে) মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৬১ হাজার টাকা। তল্লাশিকালে মাদক বিক্রির নগদ অর্থ ও ব্যবহৃত সাতটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বিভিন্ন কৌশলে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই মাদক কারবারি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সেপ্টেম্বর ২১, ২০২৪
মার্চ ২৩, ২০২৫
জানু ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
খুলনা | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।