এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার নোয়াখালী জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
গত ২৭ জুলাই ২০২৬ তারিখে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি। সংস্থার রেজিস্ট্রেশন নম্বর—সি-৯৫০৭৪-১১।
নতুন কমিটিতে আজহারুল ইসলাম আলমগীরকে সভাপতি এবং রুমানা ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সফি উল্যাহ বাচ্চু সিনিয়র সহ-সভাপতি, রিপন মজুমদার ও এ.কে.এম ইকবাল হোসেন সহ-সভাপতি, আজিজ আহম্মেদ ও ইয়াছিন রুবেল সহ-সাধারণ সম্পাদক, আনিছুর রহমান টিটু অর্থ সম্পাদক এবং মো. রেজাউল করিম রাজু সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—রাসেদ বিল্লাহ চিশতী সহ-সাংগঠনিক সম্পাদক, মো. শেখ ফরিদ প্রচার সম্পাদক, আরিফুল ইসলাম শাহীন দপ্তর সম্পাদক, নজরুল ইসলাম সহ-দপ্তর সম্পাদক, আবুল বাশার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হুমায়ুন কবির আইন বিষয়ক সম্পাদক, নাজিম উদ্দিন সহ-আইন বিষয়ক সম্পাদক, সুবর্ণা আক্তার বৃষ্টি মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সবুজ সদস্যসহ অন্যান্য সাংবাদিকরা।
এছাড়া জেলা কমিটির উপদেষ্টা হিসেবে হারুনুর রশিদ আজাদ, শেহাব উদ্দিন আহমেদ টিপু, জাকির হোসেন রহিম, শিহাব উদ্দিন, আলাউদ্দিন ও ভিপি শাহানাজ পারভীনকে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মার্চ ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।