এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের সর্বময় ক্ষমতা দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছিল। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিশ্চিত বললেই চলে।
ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি শুরু করেছে বিএনপি। রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে দলের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একক প্রার্থী হলে এবং তাঁর বাইরে অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে সংসদে ভোটের প্রয়োজন পড়বে না; সে ক্ষেত্রে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।