এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মাঝেই নিজের মতো করে ছুটি উপভোগ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বর্তমানে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে অবকাশ যাপনে রয়েছেন তিনি। কখনো সমুদ্র সৈকতে হেঁটে বেড়ানো, আবার কখনো নীল জলরাশির বুকে ভেসে থাকার দারুণ সব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি চমৎকার ভিডিও প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওতে দেখা যায়, ঝিনুক আকৃতির একটি পুল লাউঞ্জারে শুয়ে আরাম করছেন তিনি, আর তার ঠিক নিচেই স্বচ্ছ জলের ভেতর অবাধে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য হাঙর।
এমন রোমাঞ্চকর ও কিছুটা ভীতিকর পরিস্থিতির মধ্যেও কেয়াকে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছিল ক্লেয়ার মিশেল ও ইটার্নাল হার্টের ‘সোল অব দ্য সি’ গানটি, যা পুরো মুহূর্তটিতে এক অন্যরকম আবহ তৈরি করেছে।
কয়েক দিন আগেই পরিবারের সঙ্গে মালদ্বীপে যান কেয়া পায়েল। সেখানে এক যুবকের সঙ্গে তার একটি রোমান্টিক মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে কেয়া নিজে সরাসরি কোনো মন্তব্য না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তার একের পর এক ছবি ও ভিডিও দেখে অনুরাগীরা বুঝতে পারছেন যে চারপাশের আলোচনাকে পাশে রেখে বেশ ফুরফুরে মেজাজেই দিন কাটাচ্ছেন এই তারকা।
জুলাই ২৬, ২০২৬
নভেম্বর ৮, ২০২৪
জুলাই ১৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।