এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র চার ঘণ্টা আগে ময়মনসিংহে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে নগরীর কাঁচিঝুলি মসজিদ রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিশা সরকার ময়মনসিংহের তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। তিনি নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবিধার্থে গত দুই বছর ধরে তিনি কাঁচিঝুলি মসজিদ রোডের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষা শুরু হওয়ার ঠিক চার ঘণ্টা আগে ভোর ৬টার দিকে তিশা ওই ছয় তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। পরে আশপাশের মানুষ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে তারা কিছু জানতে পারেননি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষা সংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।