এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেক্সিকোর পশ্চিম উপকূলীয় অঞ্চলে কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্প তিনটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের এল প্রগ্রেসো ও টোপোলোবামপো উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তিনটি ভূমিকম্পেরই উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ৬ মাত্রার এই ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল এল প্রগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টোপোলোবামপো থেকে প্রায় ৫৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ৪.৫ মাত্রার দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। এর মাত্র আধঘণ্টা পর, রাত ৮টা ১ মিনিটে ওই একই এলাকার কাছাকাছি ৫.৩ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। যার উপকেন্দ্র ছিল এল প্রগ্রেসো থেকে প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
পরপর তিনটি কম্পন অনুভূত হলেও প্রাথমিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে মেক্সিকো অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূত্বকীয়ভাবে সক্রিয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়শই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।