এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সিগঞ্জের শ্রীনগরের নাজির হোসেন(৫২)কে পিস্তল ও টি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিগঞ্জ থানার এনায়েতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্দিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত নাজির হোসেন শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার আব্দুল আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈকা বেবী বেগমের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ সুত্রে জানা যায়, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মনির হোসেন, এএসআই ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকায় ইটের প্রাচীর বেষ্টিত তেঁতুল গাছের শিকরের ভিতর থেকে ০১ টি সচল পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০১ টি কালো রংয়ের এন্ড্রোয়েড মোবাইলসহ নাজির হোসেনকে গ্রেফতার করা হয়।
সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।