এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে জীবননগর পৌর এলাকার প্রাইমারি স্কুলপাড়ায় এই দুঃখজনক ঘটনা ঘটে।
মৃত মেঘলা ঘোষ ওই এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে শিশু মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন তার মা সরস্বতী ঘোষ। ভোররাতের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিলে তার শরীর অস্বাভাবিক ও নিস্তেজ মনে হয়। একপর্যায়ে দেখা যায়, শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা অবশ হয়ে পড়েছে। পরে দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত এক থেকে দুই ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে শ্বাসনালিতে দুধ আটকে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
নারায়নগঞ্জ | ১১ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।