এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা করার লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা মৌসুমী ও দাবি মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মৌসুমীর নির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুজ্জামান, পিকেএসএফের রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী, মৌসুমীর উপদেষ্টা মো. হোসেন শহীদ ইকবাল এবং দাবি মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। কারিগরি দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, সমস্যা সমাধান ও কর্মক্ষেত্রভিত্তিক জীবনদক্ষতা অর্জনেরও প্রয়োজন রয়েছে। এ ধরনের চাকরি মেলা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজকরা জানান, মেলায় অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক খাতের মোট ১৯টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা,তাৎক্ষণিক সাক্ষাৎকার এবং নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
মেলায় আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স,ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ফ্যাশন গার্মেন্টস ও টেইলারিং, বিউটি কেয়ার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, মোটরসাইকেল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোবাইল ফোন সার্ভিসিং, প্লাম্বিং, স্মল ইঞ্জিনিয়ারিং, বেকিং অ্যান্ড পেস্ট্রি প্রিপারেশনসহ বিভিন্ন ট্রেডে অংশগ্রহণকারী শিক্ষানবিশদের মধ্য থেকে ১৪০ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।