এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন শ্যালা নদীতে চিংড়ির রেণু পোনা সংগ্রহের সময় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামের এক নারী জেলে নিহত হয়েছেন।
গত বুধবার (১৭ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও পেশায় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শ্যালা নদীতে চিংড়ি মাছের রেণু পোনা সংগ্রহের জন্য জাল টানছিলেন সেলিনা বেগম। এ সময় হঠাৎ একটি কুমির তাঁর ওপর আক্রমণ করে এবং কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
এই মর্মান্তিক ঘটনার পর সুন্দরবন-সংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া স্থানীয় জেলে ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলেদের সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস গভীর দুঃখ প্রকাশ করে বলেন, "শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণীর উপদ্রবপ্রবণ এসব এলাকায় জেলেদের চলাচলের সময় বাড়তি সতর্কতা বজায় রাখার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।