এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের বাসিন্দা মোসা. ময়না বেগমের ছেলে মামুন সরদার (১৮) গত ১৬ জুন ২০২৬ তারিখে বর্তমান বাসা পূর্ব খাবাসপুর এলাকা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
নিখোঁজ যুবকের মা জানান, আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে অবহিত করা হয়।
নিখোঁজ মামুন সরদারের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি, মাথার চুল কালো ও ছোট। তিনি আঞ্চলিক টানে কথা বলেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল চেক লুঙ্গি ও জলপাই রঙের হাফহাতা গেঞ্জি।
পরিবারের পক্ষ থেকে কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
জানু ১৬, ২০২৫
জানু ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।