এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের অধীনে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়নের ফলে স্থানীয় বাসিন্দারা যাতায়াতে সুফল পেতে শুরু করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম এলাকায় বাস্তবায়িত প্রকল্প দুটির একটি হলো— পালে পাড়া থেকে ক্রামা ক্যাংঘর পর্যন্ত ৬০ মিটার রাস্তা ব্রিকসোলিংকরণ। অপর প্রকল্পটি হলো— বান্দরবান-থানচি সড়ক হতে কেঙ্গু পাড়া যাওয়ার ৪২ মিটার রাস্তা ব্রিকসোলিংকরণ, যার ব্যয় ধরা হয়েছে ৩ লাখ টাকা।
উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সার্বিক তত্ত্বাবধানে এই দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প দুটির বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে ৪ নম্বর গালেঙ্গ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেংওয়ে ম্রো এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঙানরাও ম্রো।
স্থানীয় বাসিন্দারা জানান, পালে পাড়া থেকে ক্রামা ক্যাংঘর যাওয়ার পথটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অনুপযোগী ছিল। পালে পাড়ার বাসিন্দা তনসিং ম্রো (৩০) বলেন, "ক্যাংঘর পর্যন্ত রাস্তাটি ব্রিকসোলিং করার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।"
এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ঙানরাও ম্রো বলেন, "প্রকল্পের কাজটি ইতোমধ্যে শতভাগ সম্পন্ন করা হয়েছে। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হয়েছে।"
এদিকে রুইফূ পাড়ার বাসিন্দা তুমপো ম্রো (৩৬) ও কেঙ্গু পাড়ার বাসিন্দা ক্যাঙ্কু ম্রো জানান, পাড়াবাসীর আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি কেঙ্গু পাড়া যাওয়ার রাস্তাটি ব্রিকসোলিং করা হয়েছে। এখন বৃষ্টি হলেও রাস্তা পিচ্ছিল হয় না। ফলে ক্যাংঘর পর্যন্ত যাতায়াতে এখন আর কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।
রুমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, উপজেলার ৪টি ইউনিয়নে কাবিখা-কাবিটা কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পগুলোর কাজ গত মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছিল। ইতোমধ্যে গালেঙ্গ্যা ইউনিয়নের এই দুটি প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। সরজমিনে পরিদর্শন শেষ করে প্রকল্পগুলোর বিপরীতে যথাসময়ে চূড়ান্ত বিল প্রদান করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।