এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় আট থেকে ১০ হাজার কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতি এ দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য। আর সে কারণেই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই খাল খনন কর্মসূচি শুরু করেছি।” তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি খাতের প্রসারে প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাধারণত প্রতি বছর বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও এবার তা বাড়েনি। এবারের প্রস্তাবিত বাজেটে ট্যাক্স কমানো হয়েছে এবং মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে। তবে এই সংস্কার ও জনবান্ধব উদ্যোগের পরও বিরোধী দল প্রস্তাবিত বাজেটের সমালোচনা করছে বলে তিনি মন্তব্য করেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
জুন ৯, ২০২৬
জুলাই ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।