এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে এসব কথা বলেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বানা এম.এ. মজিদ স্কুল মাঠে যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাদককে বলি না, এসো সবাই খেলি প্রতিপাদ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সোনা মিয়ার সভাপতিত্বে তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণদের জন্য একটি অনুকরণীয় উদ্যোগ। খেলাধুলা পারে মাদকের অন্ধকার থেকে যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে। সুস্থ সমাজ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।
টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই বানা এম.এ. মজিদ স্কুল মাঠে উৎসবের আমেজ বিরাজ করে। দর্শক, খেলোয়াড় ও আয়োজকদের উপস্থিতিতে মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া মিলনমেলায়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় বানা ইউনিয়ন ক্রিকেট টিম ও টগরবন্দ ইউনিয়ন ক্রিকেট টিম। নির্ধারিত ওভারে বানা ইউনিয়ন ক্রিকেট টিম ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে টগরবন্দ ইউনিয়ন ক্রিকেট টিম সর্বোচ্চ চেষ্টা চালিয়েও নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ফলে বানা ইউনিয়ন ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং টগরবন্দ ইউনিয়ন ক্রিকেট টিম রানার্সআপ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ)।
এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, যুগ্ম আহ্বায়ক নিয়ামত হোসেন পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা চলাকালীন মাঠজুড়ে প্রাণ সঞ্চার করেন ধারাভাষ্যকার লিয়াকত বিশ্বাস, যিনি তার সাবলীল, প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ ধারাভাষ্যে পুরো ম্যাচটিকে দর্শকদের কাছে আরও উপভোগ্য করে তোলেন। তার ধারাভাষ্যের গতি, সময়োপযোগী শব্দচয়ন এবং ক্রিকেটীয় বিশ্লেষণ দর্শকদের মধ্যে আলাদা এক উত্তেজনা সৃষ্টি করে, যা পুরো খেলার আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। একই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচ, সেরা খেলোয়াড় ও অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী উভয় দলের প্রত্যেক খেলোয়াড়কে স্মারক মেডেল প্রদান করা হয়।
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত দর্শকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ১২ জুন, ২০২৬
ফুটবল | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
বরিশাল | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।