এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও তার পদ থেকে পদত্যাগ করেন। প্রক্টরিয়াল টিমে বড় ধরনের রদবদলের আবহে শেহরীন মোনামির এই সরে দাঁড়ানো বিশেষ গুরুত্ব বহন করছে।
ফেসবুক পোস্টে শেহরীন মোনামী তার প্রশাসনিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে লেখেন, "আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।" তিনি উল্লেখ করেন যে, শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট যখন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাকে এই পদের প্রস্তাব দেন, তখন দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি এক গভীর দায়বদ্ধতা থেকেই তিনি তা গ্রহণ করেছিলেন।
বিদায়ী সহকারী প্রক্টর তার বার্তায় সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, "প্রক্টর স্যারের কাছ থেকে আমি শিখেছি কীভাবে চরম ধৈর্যের সাথে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়। শিক্ষার্থীদের প্রতি তার যে ক্ষমা ও মমত্ববোধ ছিল, আমরাও সেই আদর্শ ধারণ করে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।"
জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতির কথা স্মরণ করে তিনি আরও বলেন, "জুলাই ও তার পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সম্ভবত আর কোনো প্রক্টরিয়াল টিমকে তেমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। এই চ্যালেঞ্জিং সময়ে টিমের অংশ হিসেবে কাজ করা আমার জন্য ছিল পরম সম্মানের।"
পোস্টের শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ও তার টিমের সাফল্য কামনা করে শুভকামনা জানান। উল্লেখ্য, শেহরীন মোনামী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগে কর্মরত আছেন। ঢাবিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
এপ্রিল ২২, ২০২৪
মে ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
খুলনা | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।