এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের মুখে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। নির্বাচনের ফলাফল প্রতিকূলে গেলেও পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই অনড় অবস্থানের কারণে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি চরম জটিল আকার ধারণ করেছে।
সংবিধান অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাত ১২টার পরেই বর্তমান সরকারের আইনি মেয়াদ শেষ হয়ে যাবে। অন্যদিকে, নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে আগামী ৯ মে। অর্থাৎ, মাঝের এই ২৪ ঘণ্টা রাজ্যে কোনো বৈধ মন্ত্রিসভা থাকছে না। এই আইনি শূন্যতা পূরণে পশ্চিমবঙ্গে সাময়িকভাবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে আশঙ্কা করছেন প্রবীণ আইনজ্ঞরা।
সাধারণত সংসদীয় রীতি অনুযায়ী, নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত রাজ্যপালের অনুরোধে তিনি ‘কেয়ারটেকার’ বা অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দৈনন্দিন কাজ চালিয়ে যান। তবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় সেই স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে।
সংবিধান বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদের পর বিদায়ী মন্ত্রিসভার আর ক্ষমতায় থাকার কোনো বৈধতা নেই। ফলে এই অচলাবস্থা নিরসনে কেন্দ্রীয় হস্তক্ষেপ বা রাষ্ট্রপতি শাসনই এখন একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে।
এদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যে ২৯৩টি আসনের গেজেট নোটিফিকেশন রাজ্যপালের হাতে তুলে দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নরেন্দ্র মোদি সমর্থিত বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ মে রবীন্দ্র জন্মজয়ন্তীর পুণ্য লগ্নে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে।
এই পরিস্থিতি নিয়ে প্রবীণ আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন, রাজ্যপাল চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন। আইনি জটিলতা এড়াতে এবং প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় খুব অল্প সময়ের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
এখন দেখার বিষয়, এই চরম উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন রাজ্যপাল এবং কোন পথে হাঁটে পশ্চিমবঙ্গের রাজনীতি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।