এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামে নিজ বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ওই শিশুটির নাম মুনিয়া (৮)। সে স্থানীয় খরসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মুনিয়ার বাবা মনোয়ার রহমান একই ইউনিয়নের হাটখোলারচর এলাকার ‘হাটখোলারচর দাখিল মাদরাসা’র একজন শিক্ষক। নিহত মুনিয়ার চার বছর বয়সী একটি ছোট ভাই রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিজ বসতঘরের জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শিশু মুনিয়া। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
এতটুকু একটি শিশুর আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে নিহত মুনিয়ার চাচাতো ভাই বায়েজিদ জানান, পড়ালেখার বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করেই সে এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। ছোট্ট এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নভেম্বর ২, ২০২৫
এপ্রিল ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।