এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সন্ধ্যায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমদ স্বপনের শিলছড়িস্থ বাসভবনে হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান অলঙ্কার লুট করে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয় ডাকাত দল।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ওয়াপদা কলোনিতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাফর আহমদ স্বপন জানান, ঘটনার সময় তার বাড়িতে কেবল তার পুত্রবধু অবস্থান করছিলেন। বাড়ির কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরা দুই জন অজ্ঞাত ব্যক্তি পেছনের দরজা দিয়ে অতর্কিত ঘরে প্রবেশ করে।
ডাকাতরা তার পুত্রবধূর গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং আলমারির চাবি ছিনিয়ে নেয়। এরপর তারা ঘরের আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে তল্লাশি চালায়। লুণ্ঠিত মালামালের মধ্যে রয়েছে, নগদ ৩ হাজার টাকা একটি রুপার চেইন পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এই বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই কাপ্তাই থানায় মৌখিকভাবে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
"খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত শেষ হলে বিস্তারিত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"
সন্ধ্যায় কলোনির ভেতর এমন চুরিবৃত্ত ও ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এপ্রিল ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।